একটু গেলেই অথৈ সাগর

দেখা হয়েছে: 222

Bangla Lyrics

একটু গেলেই অথৈ সাগর
পা বাড়ালেই নদী
বুকের মধ্যে কুলুকুলু গঙ্গা ভাগীরথী
এই আমাদের কোলকাতা
প্রিয়তমা কোলকাতা
হাত বাড়ালেই বন্ধু মেলে
প্রেমের কোমলতা॥

মায়ের মত কোলকাতা তার কোলটি পাতা আছে
সবাইকে নেয় আপন করে দূরকে টানে কাছে
এই আমাদের কোলকাতা
আদরিনী কোলকাতা
ছড়ায় গানে ছড়িয়ে আছে অনের গল্প-কথা॥

আকাশ যেন “যামিনী রায়” বাতাস “রবি ঠাকুর”
সেই বাতাসে ভাসে আবার অগ্নিবীণার সুর
নজরুলের এই কোলকাতা
নেতাজীর এই কোলকাতা
কিশোর কবি সুকান্তের ছন্দে সুরে গাঁথা॥

বৃষ্টি পড়ে টাপুর টুপুর কোলকাতাতে বান
দুঃখ-সুখের কান্না-হাসির ওঠে কলতান
“চোখের মণি” কোলকাতা
“জ্ঞানের খণি” কোলকাতা
চিরন্তনী ঐ শহরে আছে মানবতা॥

Transliteration in English

ektu gelei othoi sagar
pa baralei nadi
buker madhje kulukulu gangga bhagirthi
ei amader kolkata
priyatma kolkata
hat baralei bandhu mele
premer komalta॥
mayer mat kolkata tar kolti pata ache
sabaike ney apan kare durke tane kache
ei amader kolkata
adrini kolkata
charay gane chariye ache oner galp-katha॥
akash jen “jamini ray” batas “rabi thakur”
sei batase bhase abar ognibinar sur
najruler ei kolkata
netajir ei kolkata
kishor kabi sukanter chande sure gatha॥
brishti pare tapur tupur kolkatate ban
duhkh-sukher kanna-hasir othe kaltan
“chokher mani” kolkata
“gyaner khani” kolkata
chirantni oi shahre ache manabta॥