কবিতা কি তাই
দেখা হয়েছে: 292
Bangla Lyrics
কবিতা কি তাই?
কবিতা কি শুধু তাই?
মনের খেয়ালে কাগজে-কলমে
শব্দ সাজাই?
কবিতা কি শুধু রম্য-রচনা
ফুল পাখি আর চাঁদের জোছোনা
প্রিয়ার সঙ্গে জল-তরঙ্গ
নৌকো ভাসাই?
কবিতা কি শুধু “ওমর খয়াম”
অথবা বিরহী যক্ষের নাম
প্রেমের অনলে একাকিনী জ্বলে
“বিরহিনী রাই”?
কবিতা বন্দী চার-দেওয়ালে
তোমার আমার চোখের আড়ালে
কবিতাকে আনো রাজপথে আজ
মিছিলে চাই।।
বি.দ্র.: কবি বীরেন্দ্র চট্টপাধ্যায়কে মনে রেখে।
Transliteration in English
kabita ki tai? kabita ki shudhu tai? maner kheyale kagje-kalme shabd sajai? kabita ki shudhu ramj-rachna phul pakhi ar chader jochona priyar sangge jal-tarangg nouko bhasai? kabita ki shudhu “omar khayam” othba birhi jaksher nam premer onle ekakini jbale “birhini rai”? kabita bandi char-deoale tomar amar chokher arale kabitake ano rajapthe aj michile chai।। bi.dr.: kabi birendr chattpadhjayke mane rekhe।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“কবিতা কি তাই” গানটি কে গেয়েছেন?
“কবিতা কি তাই” গানটির শিল্পী: ভূপেন হাজারিকা। ভূপেন হাজারিকা এর আরও বাংলা গানের কথা দেখুন।
“কবিতা কি তাই” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায়; সুরকার অলোকনাথ দে।
“কবিতা কি তাই” কোন বিভাগের গান?
এই গানটি আধুনিক বিভাগের অন্তর্গত। আধুনিক বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“কবিতা কি তাই” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।