একলা চলতে হয়

দেখা হয়েছে: 6.6K

শিল্পী: নচিকেতাঅ্যালবাম: একলা চলতে হয়বছর: 2002বিভাগ: জীবনমুখী গান

Bangla Lyrics

যদি তোর ডাক শুনে কেউ না আসে,
তবেই নাকি একলা চলতে হয়!

একলা মানুষ মাতৃগর্ভে একলা মানুষ চিতায়
একলা পুরুষ কর্তব্যে একলা পুরুষ পিতায়
আর মধ্যিখানের বাকিটা সময়
একলা না থাকার অভিনয়

যদি তোর ডাক শুনে কেউ না আসে,
তবেই নাকি একলা চলতে হয়!

এক পায়েতে দাড়িয়ে তাল গাছটাও একা
দিনের শেষে ঘুমের দেশে একলা সে দেশ দেখা
যদি কেউ কথা না কয়
ওরে ও রে ও অভাগা কেউ কথা না কয়
তাতেও কিছু যায় না এসে,
তাতেও কিছু যায় না এসে বোঝে যদি তোর মনেরই কথা
মনের কথা বোঝাবারে একলা বলতে হয়

যদি তোর ডাক শুনে কেউ না আসে,
তবেই নাকি একলা চলতে হয়!

একলা তুমি ভাবাদর্শে একলা চিন্তায়
তোমার ভাবনা সূর্য হয়ে ডুববে যে সন্ধ্যায়
যদি সবাই ফিরে যায়
ওরে ও রে ও অভাগা সবাই ফিরে যায়
ফিরবে না যে জানবি সে তোর,
ফিরবে না যে জানবি সে তোর ভাবনার মোড়কে আছে ডুবে
ছিড়বে মোড়ক ফিরবে সে তার অপনও কুলায়

যদি তোর ডাক শুনে কেউ না আসে,
তবেই নাকি একলা চলতে হয়!

একলা মানুষ মাতৃগর্ভে একলা মানুষ চিতায়
একলা পুরুষ কর্তব্যে একলা পুরুষ পিতায়
আর মধ্যিখানের বাকিটা সময়
একলা না থাকার অভিনয়

যদি তোর ডাক শুনে কেউ না আসে,
তবেই নাকি একলা চলতে হয়!

Transliteration in English

jadi tor dak shune keu na ase,
tabei naki ekla chalte hay!
ekla manush matrigrbhe ekla manush chitay
ekla purush kartbje ekla purush pitay
ar madhjikhaner bakita samay
ekla na thakar obhinay
jadi tor dak shune keu na ase,
tabei naki ekla chalte hay!
ek payete dariye tal gachtao eka
diner sheshe ghumer deshe ekla se desh dekha
jadi keu katha na kay
ore o re o obhaga keu katha na kay
tateo kichu jay na ese,
tateo kichu jay na ese bojhe jadi tor manerai katha
maner katha bojhabare ekla balte hay
jadi tor dak shune keu na ase,
tabei naki ekla chalte hay!
ekla tumi bhabadrshe ekla chintay
tomar bhabna surj haye dubbe je sandhjay
jadi sabai phire jay
ore o re o obhaga sabai phire jay
phirbe na je janbi se tor,
phirbe na je janbi se tor bhabnar morke ache dube
chirbe morak phirbe se tar opanao kulay
jadi tor dak shune keu na ase,
tabei naki ekla chalte hay!
ekla manush matrigrbhe ekla manush chitay
ekla purush kartbje ekla purush pitay
ar madhjikhaner bakita samay
ekla na thakar obhinay
jadi tor dak shune keu na ase,
tabei naki ekla chalte hay!