একা

দেখা হয়েছে: 292

শিল্পী: শিরোনামহীনসুরকার: তুষারগীতিকার: তুষারবিভাগ: ব্যান্ড

Bangla Lyrics

রাত্রি ক্লান্ত জীর্ন শীর্ন আঁধো চাঁদের আলো
পিচ ঢালা পথ কখনো ধূসর কখনও বা কালো ।।

সারাটা পথ জুড়ে আমি একা
হেটে যাই আকাশ তারার পানে চেয়ে
নীল জোছনায় স্মৃতিরো ভীড়ে
হারিয়ে যায় মন আধারে।

আধাঁর রাতে নেমে আসে শিশিরের ছায়া
নিভে গেছে দূর কোন স্মৃতিরও মায়া
নিঃসীম চারপাশ কোনো সাড়া নেই
তবু এক দীপ্তি রয়ে গেছে

যত দূরে যেতে চাই নিলীমার পথে
আরো দূরে সরে যায় রাতের আকাশে
চুপচাপ শহরে নিশ্বাস ফেলে আসি
এই নিরব বাতাসে

Transliteration in English

ratri klant jirn shirn adho chader alo
pich dhala path kakhno dhusar kakhanao ba kalo ।।
sarata path jure ami eka
hete jai akash tarar pane cheye
nil jochnay smritiro bhire
hariye jay man adhare।
adhar rate neme ase shishirer chaya
nibhe geche dur kon smritirao maya
nihsim charpash kono sara nei
tabu ek dipti raye geche
jat dure jete chai nilimar pathe
aro dure sare jay rater akashe
chupchap shahre nishbas phele asi
ei nirab batase