কিছু বলব বলে এসেছিলেম

দেখা হয়েছে: 1K

শিল্পী: শিরোনামহীনঅ্যালবাম: রবীন্দ্রনাথবিভাগ: ব্যান্ড

Bangla Lyrics

কিছু বলব বলে এসেছিলেম,
রইনু চেয়ে না বলে।।
দেখিলাম, খোলা বাতায়নে মালা গাঁথ আপন-মনে,
গাও গুন্-গুন্ গুঞ্জরিয়া যূথীকুঁড়ি নিয়ে কোলে।।
সারা আকাশ তোমার দিকে
চেয়ে ছিল অনিমিখে।
মেঘ-ছেঁড়া আলো এসে পড়েছিল কালো কেশে,
বাদল-মেঘে মৃদুল হাওয়ায় অলক দোলে।।

Transliteration in English

kichu balab bale esechilem,
rainu cheye na bale।।
dekhilam, khola batayne mala gath apan-mane,
gao gun-gun gunjriya juthikuri niye kole।।
sara akash tomar dike
cheye chil onimikhe।
megh-chera alo ese parechil kalo keshe,
badal-meghe mridul haoay olak dole।।