এক গৃরস্তের ঘরে ছিল এক হাঁস
দেখা হয়েছে: 147
Bangla Lyrics
এক গৃরস্তের ঘরে ছিল এক হাঁস
এই ঘরে অভাব যে ছিল বার মাস
একদিন সে হাঁসিটা পাড়লো যে ডিম একটা
তাই নিয়ে গেরস্তের মহা উল্লাস।
এক এক করে ডিম অনেক হবে
তারপর একদিন হাটে যাবে (হু হু হু…)
বিক্রি করে অনেক টাকা পাবে
সেই টাকায় আরো সে হাঁস কিনিবে
জমলে অনেক টাকা কিনবে গরু দুটা
তাই দিয়ে জমি সে করবে চাষ।।
জমি থেকে অনেক ফসল হবে
দিনে দিনে গোলা ভরে যাবে (হু হু হু…)
চড়া দামে ধান বেচে দিবে
ব্যবসা করতে সে শহর যাবে
ঘুরবে ভাগ্যের গতি হবে কোটিপতি
এবার মেটারে সে বহুদিনের আশ।।
মনে মনে সে আরো ভাবে
গুলশানে একটা বাড়ি হবে (হে হে হে…)
সেই বাড়িতে অনেক চাকর রবে
আমার কথা মেনে চলতে হবে
না মানলে হুকুমটা মারবো যে লাথিটা
লাথিতে ডিম ভেঙ্গে হলো সর্বনাশ।।
Transliteration in English
ek grirster ghare chil ek has ei ghare obhab je chil bar mas ekdin se hasita parlo je dim ekta tai niye gerster maha ullas। ek ek kare dim onek habe tarapar ekdin hate jabe (hu hu hu…) bikri kare onek taka pabe sei takay aro se has kinibe jamle onek taka kinbe garu duta tai diye jami se karbe chash।। jami theke onek phasal habe dine dine gola bhare jabe (hu hu hu…) chara dame dhan beche dibe bjabsa karte se shahar jabe ghurbe bhagjer gati habe kotipti ebar metare se bahudiner ash।। mane mane se aro bhabe gulshane ekta bari habe (he he he…) sei barite onek chakar rabe amar katha mene chalte habe na manle hukumta marbo je lathita lathite dim bhengge halo sarbnash।।