এসে হীরক দেশে

দেখা হয়েছে: 278

শিল্পী: অনুপ ঘোষালঅ্যালবাম: হীরক রাজার দেশেবিভাগ: ছায়াছবি

Bangla Lyrics

এসে হীরকদেশে
দেখে হীরের চমক,
এতো খাতির পেয়ে
দেখে রাজার ঝমক
মোদের মন ভরে গেছে খুশীতে।

মোরা সে কথা জানাই
রাজা এতোই রসিক
রাজা এতো দরাজ
রাজা এতো মিশুক
এতো চিকন মেজাজ,
মোদের প্রান ভরে গেছে তাই

মোরা সে কথা জানাই।
বলো হীরক রাজার জয়।

বলো এমন রাজা ক’জন রাজা হয়।

কতো দেশে দেশে, ঘুরে শেষে
মন বলে হীরকে এসে।

এমন রাজা কোন দেশে নাই
বলে এমন রাজা কোন দেশে নাই।

মোরা সেই কথা জানাই
মোদের গানে, মোদের গানে সেই কথা জানাই

Transliteration in English

ese hirakdeshe
dekhe hirer chamak,
eto khatir peye
dekhe rajar jhamak
moder man bhare geche khushite।
mora se katha janai
raja etoi rasik
raja eto daraj
raja eto mishuk
eto chikan mejaj,
moder pran bhare geche tai
mora se katha janai।
balo hirak rajar jay।
balo eman raja k’jan raja hay।
kato deshe deshe, ghure sheshe
man bale hirke ese।
eman raja kon deshe nai
bale eman raja kon deshe nai।
mora sei katha janai
moder gane, moder gane sei katha janai