এসো হে এসো সজল ঘন বাদলবরিষনে–

দেখা হয়েছে: 134

Bangla Lyrics

এসো হে এসো সজল ঘন বাদলবরিষনে–

বিপুল তব শ্যামল স্নেহে এসো হে এ জীবনে॥

এসো হে গিরিশিখর চুমি, ছায়ায় ঘিরি কাননভূমি–

গগন ছেয়ে এসো হে তুমি গভীর গরজনে॥

ব্যথিয়া উঠে নীপের বন পুলক-ভরা ফুলে,

উছলি উঠে কলরোদন নদীর কূলে কূলে।

এসো হে এসো হৃদয়-ভরা, এসো হে এসো পিপাসাহরা,

এসো হে আঁখি-শীতল-করা, ঘনায়ে এসো মনে॥

Transliteration in English

eso he eso sajal ghan badalabrishne–
bipul tab shjamal snehe eso he e jibne॥
eso he girishikhar chumi,    chayay ghiri kananbhumi–
gagan cheye eso he tumi    gabhir garajne॥
bjathiya uthe niper ban pulak-bhara phule,
uchli uthe kalrodan nadir kule kule।
eso he eso hriday-bhara,            eso he eso pipasahra,
eso he akhi-shital-kara,    ghanaye eso mane॥

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“এসো হে এসো সজল ঘন বাদলবরিষনে–” গানটি কে গেয়েছেন?
“এসো হে এসো সজল ঘন বাদলবরিষনে–” গানটির শিল্পী: জয়তি ভট্টাচার্যজয়তি ভট্টাচার্য এর আরও বাংলা গানের কথা দেখুন।
“এসো হে এসো সজল ঘন বাদলবরিষনে–” কোন বিভাগের গান?
“এসো হে এসো সজল ঘন বাদলবরিষনে–” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।