দিনের পরে দিন যে গেল
দেখা হয়েছে: 3.3K
Bangla Lyrics
দিনের পরে দিন-যে গেল আঁধার ঘরে,
তোমার আসনখানি দেখে মন-যে কেমন করে।
ওগো বঁধু, ফুলের সাজি মঞ্জরীতে ভরল আজি–
ব্যথার হারে গাঁথব তারে, রাখব চরণ-‘পরে।।
পায়ের ধ্বনি গণি গণি রাতের তারা জাগে।
উত্তরীয়ের হাওয়া এসে ফুলের বনে লাগে।
ফাগুনবেলার বুকের মাঝে পথ-
চাওয়া সুর কেঁদে বাজে–
প্রাণের কথা ভাষা হারায় চোখের জলে ঝরে।।
Transliteration in English
diner pare din-je gel adhar ghare, tomar asankhani dekhe man-je keman kare। ogo badhu, phuler saji manjrite bharal aji– bjathar hare gathab tare, rakhab charan-‘pare।। payer dhbani gani gani rater tara jage। uttriyer haoa ese phuler bane lage। phagunbelar buker majhe path- chaoa sur kede baje– praner katha bhasha haray chokher jale jhare।।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“দিনের পরে দিন যে গেল” গানটি কে গেয়েছেন?
“দিনের পরে দিন যে গেল” গানটির শিল্পী: জয়তি ভট্টাচার্য। জয়তি ভট্টাচার্য এর আরও বাংলা গানের কথা দেখুন।
“দিনের পরে দিন যে গেল” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার রবীন্দ্র নাথ ঠাকুর; সুরকার রবীন্দ্র নাথ ঠাকুর।
“দিনের পরে দিন যে গেল” কোন বিভাগের গান?
এই গানটি রবীন্দ্র সংগীত বিভাগের অন্তর্গত। রবীন্দ্র সংগীত বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“দিনের পরে দিন যে গেল” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।