ও সে ফুলের মর্ম জানতে হয়

দেখা হয়েছে: 1.3K

Bangla Lyrics

ও সে ফুলের মর্ম জানতে হয়।
যে ফুলে অটল বিহারে শুনতে লাগে বিষম ভয়।।
ফুলে মধু প্রফুল্লতা
ফলে তার অমৃত সুধা
এমন ফুল দীন-দুনিয়ায় পয়দা
জানিলে দুর্গতি হয়।।
চিরদিনে সেই যে ফুল
দীন-দুনিয়ার মকবুল
যাতে পয়দা দীনের রসুল
মালেক সাঁই যার পৌরুষ গায়।।
জন্মপথে ফুলের ধ্বজা
ফুল ছাড়া নয় গুরু পূজা
সিরাজ সাঁই কয়, এ ভেদ বোঝা
লালন ভেঁড়ের কার্য নয়।।

Transliteration in English

o se phuler marm jante hay।
je phule otal bihare shunte lage bisham bhay।।
phule madhu praphullta
phale tar omrit sudha
eman phul din-duniyay payda
janile durgti hay।।
chirdine sei je phul
din-duniyar makbul
jate payda diner rasul
malek sai jar pourush gay।।
janmapthe phuler dhbaja
phul chara nay guru puja
siraj sai kay, e bhed bojha
lalan bherer karj nay।।