ওরে আয় রে তবে, মাত্ রে সবে আনন্দে
দেখা হয়েছে: 145
Bangla Lyrics
ওরে আয় রে তবে, মাত্ রে সবে আনন্দে
আজ নবীন প্রাণের বসন্তে।।
পিছন-পানের বাঁধন হতে চল্ ছুটে আজ বন্যাস্রোতে
আপনাকে আজ দখিন হাওয়ায় ছড়িয়ে দে রে দিগন্তে।।
বাঁধন যত ছিন্ন করো আনন্দে
আজ নবীন প্রাণের বসন্তে।
অকূল প্রাণের সাগর-তীরে ভয় কী রে তোর ক্ষয়-ক্ষতিরে।
যা আছে রে সব নিয়ে তোর ঝাঁপ দিয়ে পড়্ অনন্তে।।
Transliteration in English
ore ay re tabe, mat re sabe annde aj nabin praner basnte।। pichan-paner badhan hate chal chute aj banjasrote apnake aj dakhin haoay chariye de re dignte।। badhan jat chinn karo annde aj nabin praner basnte। okul praner sagar-tire bhay ki re tor kshay-kshatire। ja ache re sab niye tor jhap diye par onnte।।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“ওরে আয় রে তবে, মাত্ রে সবে আনন্দে” গানটি কে গেয়েছেন?
“ওরে আয় রে তবে, মাত্ রে সবে আনন্দে” গানটির শিল্পী: শ্রীকান্ত আচার্য্য। শ্রীকান্ত আচার্য্য এর আরও বাংলা গানের কথা দেখুন।
“ওরে আয় রে তবে, মাত্ রে সবে আনন্দে” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর; সুরকার অনাদিকুমার দস্তিদার।
“ওরে আয় রে তবে, মাত্ রে সবে আনন্দে” কোন বিভাগের গান?
এই গানটি রবীন্দ্র সংগীত বিভাগের অন্তর্গত। রবীন্দ্র সংগীত বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“ওরে আয় রে তবে, মাত্ রে সবে আনন্দে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।