ধনে জনে আছি জড়ায়ে হায়
দেখা হয়েছে: 78
Bangla Lyrics
ধনে জনে আছি জড়ায়ে হায়
তবু জান, মন তোমারে চায়।
অন্তরে আছ হে অন্তর্যামী
আমা চেয়ে আমায় জানিছ স্বামী
সব সুখে দুখে ভুলে থাকায়
জান, মম মন তোমারে চায়।
ছাড়িতে পারি নি অহংকারে
ঘুরে মরি শিরে বহিয়া তারে
ছাড়িতে পারিলে বাঁচি যে হায়
তুমি জান, মন তোমারে চায়।
যা আছে আমার সকলি কবে
নিজ হাতে তুমি তুলিয়া লবে।
সব ছেড়ে সব পাব তোমায়
মনে মনে মন তোমারে চায়।
Transliteration in English
dhane jane achi jaraye hay tabu jan, man tomare chay। ontre ach he ontrjami ama cheye amay janich sbami sab sukhe dukhe bhule thakay jan, mam man tomare chay। charite pari ni ohangkare ghure mari shire bahiya tare charite parile bachi je hay tumi jan, man tomare chay। ja ache amar sakli kabe nij hate tumi tuliya labe। sab chere sab pab tomay mane mane man tomare chay।