কাঁপিছে দেহলতা থরথর
দেখা হয়েছে: 16
Bangla Lyrics
কাঁপিছে দেহলতা থরথর,
চোখের জলে আঁখি ভরভর॥
দোদুল তমালেরই বনছায়া তোমারি নীল বাসে নিল কায়া,
বাদল-নিশীথেরই ঝরঝর
তোমারি আঁখি-‘পরে ভরভর॥
যে কথা ছিল তব মনে মনে
চমকে অধরের কোণে কোণে।
নীরব হিয়া তব দিল ভরি কী মায়া স্বপনে যে, মরি মরি,
আঁধার কাননের মরমর
বাদল-নিশীথের ঝরঝর
Transliteration in English
kapiche dehalta tharathar, chokher jale akhi bharabhar॥ dodul tamalerai banchaya tomari nil base nil kaya, badal-nishitherai jharajhar tomari akhi-‘pare bharabhar॥ je katha chil tab mane mane chamke odhrer kone kone। nirab hiya tab dil bhari ki maya sbapne je, mari mari, adhar kanner maramar badal-nishither jharajhar
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“কাঁপিছে দেহলতা থরথর” গানটি কে গেয়েছেন?
“কাঁপিছে দেহলতা থরথর” গানটির শিল্পী: কনক দাস। কনক দাস এর আরও বাংলা গানের কথা দেখুন।
“কাঁপিছে দেহলতা থরথর” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার দিনেন্দ্রনাথ ঠাকুর।
“কাঁপিছে দেহলতা থরথর” কোন বিভাগের গান?
এই গানটি রবীন্দ্র সংগীত বিভাগের অন্তর্গত। রবীন্দ্র সংগীত বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“কাঁপিছে দেহলতা থরথর” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।