আজ দখিন-বাতাসে

দেখা হয়েছে: 67

Bangla Lyrics

আজ দখিন-বাতাসে
নাম-না-জানা কোন্‌ বনফুল ফুটল বনের ঘাসে।
‘ও মোর পথের সাথী,পথে পথে গোপনে যায় আসে।’
কৃষ্ণচূড়া চূড়ায় সাজে, বকুল তোমার মালার মাঝে,
শিরীষ তোমার ভরবে সাজি ফুটেছে সেই আশে।
‘এ মোর পথের বাঁশির সুরে সুরে লুকিয়ে কাঁদে হাসে।’
ওরে দেখ বা নাই দেখ, ওরে যাও বা না-যাও ভুলে।
ওরে নাই-বা দিলে দোলা, ওরে নাই-বা নিলে তুলে।
সভায় তোমার ও কেহ নয়, ওর সাথে নেই ঘরের প্রণয়,
যাওয়া-আসার আভাস নিয়ে রয়েছে একপাশে।
‘ওগো ওর সাথে মোর প্রাণের কথা নিশ্বাসে নিশ্বাসে।’

রাগ: পিলু
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৩ মাঘ, ১৩২৯
রচনাকাল (খৃষ্টাব্দ): ৬ ফেব্রুয়ারি, ১৯২৩
রচনাস্থান: শান্তিনিকেতন

Transliteration in English

aj    dakhin-batase
nam-na-jana kon banphul phutal baner ghase।
‘o mor    pather sathi,pathe pathe gopne jay ase।’
krishnchura churay saje,    bakul tomar malar majhe,
shirish tomar bharbe saji phuteche sei ashe।
‘e mor    pather bashir sure sure lukiye kade hase।’
ore    dekh ba nai dekh, ore    jao ba na-jao bhule।
ore    nai-ba dile dola, ore    nai-ba nile tule।
sabhay tomar o keh nay,    or sathe nei gharer pranay,
jaoa-asar abhas niye rayeche ekpashe।
‘ogo    or sathe mor praner katha nishbase nishbase।’
rag: pilu
tal: dadra
rachnakal (banggabd): 23 magh, 1329
rachnakal (khrishtabd): 6 phebruyari, 1923
rachnasthan: shantiniketan