কার ছবি নেই

দেখা হয়েছে: 772

শিল্পী: সঞ্জীব চৌধুরীঅ্যালবাম: আকাশ চুরিসুরকার: সঞ্জীব চৌধুরীগীতিকার: সঞ্জীব চৌধুরীবিভাগ: আধুনিক

Bangla Lyrics

কার ছবি নেই
কেউ কি ছিলো
এই ভেবে ডুবে গেছে রাত
প্রশ্নেও নেই উত্তরে নেই
মাঝরাতে ডুবেছে মাতাল
নেই কাছে নেই
গল্প তোমার
চমকে উঠে
ডাকে আয় কাছে আয়

চাঁদনী গেছে দূরের আঙ্গিনায়
কার ঘরে চাঁদ জেগে রয়
নাম শুধু নাম জ্বলে অবিরাম
এইখানে আমিও ছিলাম
বলেছ বারণ বলেছ বিদায়
স্বপ্ন বাড়ায় তবু
হাত ডাকে আয়

আয়না ভাঙে সে স্বপ্ন ভাঙে
কার ঘরে ভেঙে পরে ঘুম
গল্প ভাঙে তবু গল্প জমে
এই চোখে রাত্রি নিঝুম
একলা এ ঘর একলা প্রহর
থমকে দাঁড়ায়
কুয়াশায় কুয়াশায়

Transliteration in English

kar chabi nei
keu ki chilo
ei bhebe dube geche rat
prashneo nei uttre nei
majhrate dubeche matal
nei kache nei
galp tomar
chamke uthe
dake ay kache ay
chadni geche durer angginay
kar ghare chad jege ray
nam shudhu nam jbale obiram
eikhane amio chilam
balech baran balech biday
sbapn baray tabu
hat dake ay
ayna bhange se sbapn bhange
kar ghare bhenge pare ghum
galp bhange tabu galp jame
ei chokhe ratri nijhum
ekla e ghar ekla prahar
thamke daray
kuyashay kuyashay