কাল রাতের বেলা গান এলো মোর মনে

দেখা হয়েছে: 46

Bangla Lyrics

কাল রাতের বেলা গান এলো মোর মনে
তখন তুমি ছিলে না মোর সনে।।

যে কথাটি বলব তোমায় বলে
কাটল জীবন নীরব চোখের জলে
সেই কথাটি সুরের হোমানলে
উঠল জ্বলে একটি আঁধার ক্ষণে
তখন তুমি ছিলে না মোর সনে।।

ভেবেছিলেম আজকে সকাল হলে
সেই কথাটি তোমায় যাব বলে।

ফুলের উদাস সুবাস বেড়ায় ঘুরে
পাখির গানে আকাশ গেল পুড়ে
সেই কথাটি লাগল না সেই সুরে
যতই প্রয়াস করি পরানপণে
যখন তুমি আছ আমার সনে।।

Transliteration in English

kal rater bela gan elo mor mane
takhan tumi chile na mor sane।।
je kathati balab tomay bale
katal jiban nirab chokher jale
sei kathati surer homanle
uthal jbale ekti adhar kshane
takhan tumi chile na mor sane।।
bhebechilem ajke sakal hale
sei kathati tomay jab bale।
phuler udas subas beray ghure
pakhir gane akash gel pure
sei kathati lagal na sei sure
jatai prayas kari paranapne
jakhan tumi ach amar sane।।