দরদী গো— কী চেয়েছি আর কী যে পেলাম

দেখা হয়েছে: 1.3K

Bangla Lyrics

দরদী গো—
কী চেয়েছি আর কী যে পেলাম
সাধের প্রদীপ জ্বালাতে গিয়ে
নিজেই আমি পুড়ে গেলাম !

সুখ নামে শুকপাখীটায় ধরতে গিয়ে
কিনেছি সোনার খাঁচা
যা কিছু সব বিকিয়ে
সোনার শিকল কেটে দিয়ে হায়
সে-পাখী আমার যায় উড়ে যায়
ভাবিনি সেই সে-আশার এই পরিণাম !

ভুল কী সে না-জেনে যাই মাশুল দিয়ে
হিসাবের শূন্য আমার
মেলেনি সব হারিয়ে ;
ললাট-লিখন লিখে বিধাতা
নাম কিনেছেন ভাগ্যদাতা
রাখি সেই দাতার পায়ে হাজার প্রণাম !!

Transliteration in English

dardi go—
ki cheyechi ar ki je pelam
sadher pradip jbalate giye
nijei ami pure gelam !
sukh name shukpakhitay dharte giye
kinechi sonar khacha
ja kichu sab bikiye
sonar shikal kete diye hay
se-pakhi amar jay ure jay
bhabini sei se-ashar ei parinam !
bhul ki se na-jene jai mashul diye
hisaber shunj amar
meleni sab hariye ;
lalat-likhan likhe bidhata
nam kinechen bhagjdata
rakhi sei datar paye hajar pranam  !!