কূল থেকে মোর গানের তরী দিলেম খুলে

দেখা হয়েছে: 70

Bangla Lyrics

কূল থেকে মোর গানের তরী দিলেম খুলে,

সাগর-মাঝে ভাসিয়ে দিলেম পালটি তুলে ॥

যেখানে ঐ কোকিল ডাকে ছায়াতলে

সেখানে নয়,

যেখানে ঐ গ্রামের বধূ আসে জলে

সেখানে নয়,

যেখানে নীল মরণলীলা উঠছে দুলে

সেখানে মোর গানের তরী দিলেম খুলে ॥

এবার, বীণা, তোমায় আমায় আমরা একা–

অন্ধকারে নাইবা কারে গেল দেখা॥

কুঞ্জবনের শাখা হতে যে ফুল তোলে

সে ফুল এ নয়,

বাতায়নের লতা হতে যে ফুল দোলে

সে ফুল এ নয়–

দিশাহারা আকাশ-ভরা সুরের ফুলে

সেই দিকে মোর গানের তরী দিলেম খুলে ॥

রাগ: বেহাগ
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৯ আশ্বিন, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ৬ অক্টোবর, ১৯১৪
রচনাস্থান: শান্তিনিকেতন

Transliteration in English

kul theke mor ganer tari    dilem khule,
sagar-majhe bhasiye dilem      palti tule ॥
jekhane oi kokil dake chayatle
sekhane nay,
jekhane oi gramer badhu    ase jale
sekhane nay,
jekhane nil maranlila    uthche dule
sekhane mor ganer tari    dilem khule ॥
ebar, bina, tomay amay     amra eka–
ondhkare naiba kare    gel dekha॥
kunjabner shakha hate       je phul tole
se phul e nay,
batayner lata hate       je phul dole
se phul e nay–
dishahara akash-bhara    surer phule
sei dike mor ganer tari      dilem khule ॥
rag: behag
tal: dadra
rachnakal (banggabd): 19 ashbin, 1321
rachnakal (khrishtabd): 6 oktobar, 1914
rachnasthan: shantiniketan

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“কূল থেকে মোর গানের তরী দিলেম খুলে” গানটি কে গেয়েছেন?
“কূল থেকে মোর গানের তরী দিলেম খুলে” গানটির শিল্পী: শৈলেন দাসশৈলেন দাস এর আরও বাংলা গানের কথা দেখুন।
“কূল থেকে মোর গানের তরী দিলেম খুলে” গানের গীতিকার ও সুরকার কে?
“কূল থেকে মোর গানের তরী দিলেম খুলে” কোন বিভাগের গান?
“কূল থেকে মোর গানের তরী দিলেম খুলে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।