কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা
দেখা হয়েছে: 159
Bangla Lyrics
কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা মনে মনে।
মেলে দিলেম গানের সুরের এই ডানা মনে মনে।
তেপান্তরের পাথার পেরোই রূপকথার,
পথ ভুলে যাই দূর পারে সেই চুপকথার,
পারুলবনের চম্পারে মোর হয় জানা মনে মনে।
সূর্য যখন অস্তে পড়ে ঢুলি
মেঘে মেঘে আকাশকুসুম তুলি।
সাত সাগরের ফেনায় ফেনায় মিশে
যাই ভেসে দূর দিশে,
পরীর দেশের বদ্ধ দুয়ার দিই হানা মনে মনে।
Transliteration in English
kothao amar hariye jabar nei mana mane mane। mele dilem ganer surer ei dana mane mane। tepantrer pathar peroi rupakthar, path bhule jai dur pare sei chupakthar, parulabner champare mor hay jana mane mane। surj jakhan oste pare dhuli meghe meghe akashkusum tuli। sat sagrer phenay phenay mishe jai bhese dur dishe, parir desher baddh duyar dii hana mane mane।