যৌবন গেলে আর প্রেম হবে না

দেখা হয়েছে: 3.7K

Bangla Lyrics

প্রেম হবে না
কথা ও সুর ঃ ক্বারী আমির উদ্দিন

প্রেমিক ছাড়া প্রেমের মানুষ বাঁচে না
যৌবন গেলে আর প্রেম হবে না ।

প্রথম দেখা নয়নে, তারপর আলাপনে
প্রানে প্রানে মিশে গেলে, ভূলে থাকা যায় না
ঞ্জানী গনে যাহা কয়, মিলনে প্রেম সত্য নয়
যদি এস্কে চাঁদ দেখা যায়, দুই অঙ্গে হয় একজনা ।

বলি প্রেম স্বার্থে ভরা, প্রেম চলেনা টাকা ছাড়া
সত্য প্রেম করছে যারা, আসল প্রেমিক রাব্বানা
বিনামূল্যে নামের সাথে, প্রেম করতে হয় আল্লারস্তে
সেই প্রেম যাবে বেহেশতে, কাম মরে প্রেম মরে না ।

বলে ক্বারী আমির উদ্দিন, বলে গেছেন রাসূল আলামিন
প্রেমিক ছাড়া হাশরের দিন, সাফায়াত করবেন না নবী
আউয়ালে সেই তরবারে, আহাদে মিল শামিল করে
দেখনা কলেমা পড়ে, এই প্রেম আর ভাঙ্গবে না ।
————————————————

Transliteration in English

prem habe na
katha o sur  kbari amir uddin
premik chara premer manush bache na
jouban gele ar prem habe na ।
pratham dekha nayne, tarapar alapne
prane prane mishe gele, bhule thaka jay na
njani gane jaha kay, milne prem satj nay
jadi eske chad dekha jay, dui ongge hay ekajna ।
bali prem sbarthe bhara, prem chalena taka chara
satj prem karche jara, asal premik rabbana
binamulje namer sathe, prem karte hay allarste
sei prem jabe beheshte, kam mare prem mare na ।
bale kbari amir uddin, bale gechen rasul alamin
premik chara hashrer din, saphayat karben na nabi
auyale sei tarbare, ahade mil shamil kare
dekhna kalema pare, ei prem ar bhanggbe na ।
————————————————