কেন তোমরা আমায় ডাকো, আমার মন না মানে
দেখা হয়েছে: 178
Bangla Lyrics
কেন তোমরা আমায় ডাকো, আমার মন না মানে।
পাই নে সময় গানে গানে ॥
পথ আমারে শুধায় লোকে, পথ কি আমার পড়ে চোখে,
চলি যে কোন্ দিকের পানে গানে গানে ॥
দাও না ছুটি, ধর ত্রুটি, নিই নে কানে।
মন ভেসে যায় গানে গানে।
আজ যে কুসুম-ফোটার বেলা, আকাশে আজ রঙের মেলা,
সকল দিকেই আমায় টানে গানে গানে ॥
রাগ: হাম্বীর
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): 1320
রচনাকাল (খৃষ্টাব্দ): 1914
রচনাস্থান: কলকাতা
Transliteration in English
ken tomra amay dako, amar man na mane। pai ne samay gane gane ॥ path amare shudhay loke, path ki amar pare chokhe, chali je kon diker pane gane gane ॥ dao na chuti, dhar truti, nii ne kane। man bhese jay gane gane। aj je kusum-photar bela, akashe aj ranger mela, sakal dikei amay tane gane gane ॥ rag: hambir tal: kaharba rachnakal (banggabd): 1320 rachnakal (khrishtabd): 1914 rachnasthan: kalkata
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“কেন তোমরা আমায় ডাকো, আমার মন না মানে” গানটি কে গেয়েছেন?
“কেন তোমরা আমায় ডাকো, আমার মন না মানে” গানটির শিল্পী: দেবব্রত বিশ্বাস। দেবব্রত বিশ্বাস এর আরও বাংলা গানের কথা দেখুন।
“কেন তোমরা আমায় ডাকো, আমার মন না মানে” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর; সুরকার দিনেন্দ্রনাথ ঠাকুর।
“কেন তোমরা আমায় ডাকো, আমার মন না মানে” কোন বিভাগের গান?
এই গানটি রবীন্দ্র সংগীত বিভাগের অন্তর্গত। রবীন্দ্র সংগীত বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“কেন তোমরা আমায় ডাকো, আমার মন না মানে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।