কেন পান্থ, এ চঞ্চলতা
দেখা হয়েছে: 99
Bangla Lyrics
কেন পান্থ, এ চঞ্চলতা।
কোন্ শূন্য হতে এল কার বারতা ॥
নয়ন কিসের প্রতীক্ষা-রত বিদায়বিষাদে উদাসমত–
ঘনকুন্তলভার ললাটে নত, ক্লান্ত তড়িতবধু তন্দ্রাগতা ॥
কেশরকীর্ণ কদম্ববনে মর্মরমুখরিত মৃদুপবনে
বর্ষণহর্ষ-ভরা ধরণীর বিরহবিশঙ্কিত করুণ কথা।
ধৈর্য মানো ওগো, ধৈর্য মানো! বরমাল্য গলে তব হয় নি ম্লান’
আজও হয় নি ম্লান’–
ফুলগন্ধনিবেদনবেদনসুন্দর মালতী তব চরণে প্রণতা ॥
Transliteration in English
ken panth, e chanchalta। kon shunj hate el kar barta ॥ nayan kiser pratiksha-rat bidaybishade udasamat– ghankuntalbhar lalate nat, klant taritabdhu tandragta ॥ kesharkirn kadambabne marmarmukhrit mridupabne barshanaharsh-bhara dharnir birahbishngkit karun katha। dhoirj mano ogo, dhoirj mano! barmalj gale tab hay ni mlan’ ajao hay ni mlan’– phulagandhnibedanbedansundar malti tab charne pranta ॥
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“কেন পান্থ, এ চঞ্চলতা” গানটি কে গেয়েছেন?
“কেন পান্থ, এ চঞ্চলতা” গানটির শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়। হেমন্ত মুখোপাধ্যায় এর আরও বাংলা গানের কথা দেখুন।
“কেন পান্থ, এ চঞ্চলতা” কোন বিভাগের গান?
এই গানটি রবীন্দ্র সংগীত বিভাগের অন্তর্গত। রবীন্দ্র সংগীত বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“কেন পান্থ, এ চঞ্চলতা” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।