কে বলে ‘যাও যাও’– আমার যাওয়া তো নয় যাওয়া

দেখা হয়েছে: 24

Bangla Lyrics

কে বলে ‘যাও যাও’– আমার যাওয়া তো নয় যাওয়া।

টুটবে আগল বারে বারে তোমার দ্বারে,

লাগবে আমায় ফিরে ফিরে ফিরে-আসার হাওয়া।।

ভাসাও আমায় ভাঁটার টানে অকূল-পানে,

আবার জোয়ার-জলে তীরের তলে ফিরে তরী বাওয়া।।

পথিক আমি, পথেই বাসা–

আমার যেমন যাওয়া তেমনি আসা।

ভোরের আলোয় আমার তারা

হোক-না হারা,

আবার জ্বলবে সাঁজে আঁধার-মাঝে তারি নীরব চাওয়া।।

Transliteration in English

ke bale ‘jao jao’– amar jaoa to nay jaoa।
tutbe agal bare bare tomar dbare,
lagbe amay phire phire phire-asar haoa।।
bhasao amay bhatar tane okul-pane,
abar joar-jale tirer tale phire tari baoa।।
pathik ami, pathei basa–
amar jeman jaoa temni asa।
bhorer aloy amar tara
hok-na hara,
abar jbalbe saje adhar-majhe tari nirab chaoa।।

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“কে বলে ‘যাও যাও’– আমার যাওয়া তো নয় যাওয়া” গানটি কে গেয়েছেন?
“কে বলে ‘যাও যাও’– আমার যাওয়া তো নয় যাওয়া” গানটির শিল্পী: অগ্নিভ ব্যানার্জিঅগ্নিভ ব্যানার্জি এর আরও বাংলা গানের কথা দেখুন।
“কে বলে ‘যাও যাও’– আমার যাওয়া তো নয় যাওয়া” গানের গীতিকার ও সুরকার কে?
“কে বলে ‘যাও যাও’– আমার যাওয়া তো নয় যাওয়া” কোন বিভাগের গান?
“কে বলে ‘যাও যাও’– আমার যাওয়া তো নয় যাওয়া” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।