আমার রাত পোহালো শারদ প্রাতে

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

আমার রাত পোহালো শারদ প্রাতে।
বাঁশি, তোমায় দিয়ে যাব কাহার হাতে।

তোমার বুকে বাজল ধ্বনি
বিদায়গাথা, আগমনী, কত যে
ফাল্গুনে শ্রাবণে, কত প্রভাতে রাতে।।

যে কথা রয় প্রাণের ভিতর অগোচরে
গানে গানে নিয়েছিলে চুরি করে।

সময় যে তার হল গত
নিশিশেষের তারার মতো
শেষ করে দাও শিউলিফুলের মরণ-সাথে।।

Transliteration in English

amar rat pohalo sharad prate।
bashi, tomay diye jab kahar hate।
tomar buke bajal dhbani
bidaygatha, agamni, kat je
phalgune shrabne, kat prabhate rate।।
je katha ray praner bhitar ogochre
gane gane niyechile churi kare।
samay je tar hal gat
nishishesher tarar mato
shesh kare dao shiuliphuler maran-sathe।।