খিড়কি থেকে সিংহদুয়ার

দেখা হয়েছে: 700

Bangla Lyrics

খিড়কি থেকে সিংহদুয়ার, এই তোমাদের পৃথিবী
এর বাইরে জগত আছে, তোমরা মানো না
তোমাদের কোন্ টা হাসি কোন্ টা ব্যথা,
কোন্ টা প্রলাপ কোন্ টা কথা
তোমরা নিজেই জানো না।

তোমরা পায়রা ওড়াও, বাজি পোড়াও,
কপালে আগুন দিয়ে মনও পোড়াও।

তোমাদের কোন্ টা বাসর, কোন্ টা হারেম,
কোন্ টা নেশা, কোন্ টা যে প্রেম
তোমরা নিজেই জানো না।

জানলার ঝিলমিলিটার পাখি তুলে
তোমরা তাকাও শুধুই চোখের ভুলে।

তোমাদের কোন্ টা আসল কোন্ টা নকল,
কোন্ টা শুধু জবর দখল
তোমরা নিজেই জানো না।

Transliteration in English

khirki theke singhduyar, ei tomader prithibi
er baire jagat ache, tomra mano na
tomader kon ta hasi kon ta bjatha,
kon ta pralap kon ta katha
tomra nijei jano na।
tomra payra orao, baji porao,
kapale agun diye manao porao।
tomader kon ta basar, kon ta harem,
kon ta nesha, kon ta je prem
tomra nijei jano na।
janlar jhilmilitar pakhi tule
tomra takao shudhui chokher bhule।
tomader kon ta asal kon ta nakal,
kon ta shudhu jabar dakhal
tomra nijei jano na।