গগনে গগনে আপনার মনে কী খেলা তব
দেখা হয়েছে: 82
Bangla Lyrics
গগনে গগনে আপনার মনে
কী খেলা তব।
তুমি কত বেশে নিমেষে নিমেষে
নিতুই নব।।
জটার গভীরে লুকালে রবিরে,
ছায়াপটে আঁকো এ কোন্ ছবি রে।
মেঘমল্লারে কী বল আমারে
কেমনে কব।।
বৈশাখী ঝড়ে সে দিনের সেই অট্টহাসি
গুরুগুরু সুরে কোন্ দূরে দূরে যায় সে ভাসি।
সে সোনার আলো শ্যামলে মিশালো–
শ্বেত উত্তরী আজ কেন কালো।
লুকালে ছায়ায় মেঘের মায়ায় কী বৈভব।।
Transliteration in English
gagne gagne apnar mane ki khela tab। tumi kat beshe nimeshe nimeshe nitui nab।। jatar gabhire lukale rabire, chayapte ako e kon chabi re। meghamllare ki bal amare kemne kab।। boishakhi jhare se diner sei otthasi guruguru sure kon dure dure jay se bhasi। se sonar alo shjamle mishalo– shbet uttri aj ken kalo। lukale chayay megher mayay ki boibhab।।
উৎস ও যাচাই
এই লিরিক্সের উৎস গানের পাতায় উল্লেখ করা আছে। ভুল পেলে জানান, আমরা সংশোধন করব।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“গগনে গগনে আপনার মনে কী খেলা তব” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“গগনে গগনে আপনার মনে কী খেলা তব” গানটি শুরু হয়:
গগনে গগনে আপনার মনে
কী খেলা তব।
তুমি কত বেশে নিমেষে নিমেষে
নিতুই নব।।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।
“গগনে গগনে আপনার মনে কী খেলা তব” গানটি কে গেয়েছেন?
“গগনে গগনে আপনার মনে কী খেলা তব” গানটির শিল্পী: পঙ্কজ মল্লিক। পঙ্কজ মল্লিক এর আরও বাংলা গানের কথা দেখুন।
“গগনে গগনে আপনার মনে কী খেলা তব” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর; সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর।
“গগনে গগনে আপনার মনে কী খেলা তব” কোন বিভাগের গান?
এই গানটি রবীন্দ্র সংগীত বিভাগের অন্তর্গত। রবীন্দ্র সংগীত বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“গগনে গগনে আপনার মনে কী খেলা তব” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।