যাবার দিনে এই কথাটি বলে যেন যাই
দেখা হয়েছে: 30
Bangla Lyrics
যাবার দিনে এই কথাটি বলে যেন যাই
যা দেখেছি, যা পেয়েছি, তুলনা তার নাই।
এই জ্যোতিসমুদ্র মাঝে যে শতদল পদ্মরাজে
তারি মধু পান করেছি, ধন্য আমি তাই।
যাবার দিনে এই কথাটি জানিয়ে যেন যাই।।
বিশ্ব রূপের খেলাঘরে কতই গেলাম খেলে
অপরূপকে দেখে গেলেম দুটি নয়ন মেলে
পরশ যাঁরে যায় না করা সকল দেহে দিলেন ধরা
এইখানে শেষ করেন যদি শেষ করে দিন তাই –
যাবার বেলা এই কথাটি জানিয়ে যেন যাই।।
Transliteration in English
jabar dine ei kathati bale jen jai ja dekhechi, ja peyechi, tulna tar nai। ei jjotismudr majhe je shatadal padmraje tari madhu pan karechi, dhanj ami tai। jabar dine ei kathati janiye jen jai।। bishb ruper khelaghre katai gelam khele oprupke dekhe gelem duti nayan mele parash jare jay na kara sakal dehe dilen dhara eikhane shesh karen jadi shesh kare din tai – jabar bela ei kathati janiye jen jai।।