গভীরে যাও
দেখা হয়েছে: 510
Bangla Lyrics
গভীরে যাও, আরো গভীরে যাও |
এই বুঝি তল পেলে, ফের হারালে, প্রয়োজনে ডুবে যাও |
জানলা জুড়ে মানুষের কান,
গলির ভাঁজে ভ্রমরের প্রাণ |
গণিকার ঘাম লেগে থাকে তার ডানায় |
আর অন্ধকারে ছটফটিয়ে মুখ ফেরানোর দায়,
তার উড়ে আসা ধুসর চোখে সিগারেটের ছাই |
তাই গভীরে যাও, আরো গভীরে যাও |
গভীরে যাও, আরো গভীরে যাও |
এই বুঝি তল পেলে ফের হারালে, প্রয়োজনে ডুবে যাও |
নদীর বুকে, ঘরের খোঁজে,
কাটেনি দিন খুব সহজে |
বহু বছর মেখেছি রুপোর বালি |
সেই রুপোর লোভে বাড়ি ফেরা যাবে রসাতল |
আর ভেজা শরীর চোরা স্রোতে কামড়ে ধরে জল |
তাই গভীরে যাও, আরো গভীরে যাও |
গভীরে যাও, আরো গভীরে যাও |
এই বুঝি তল পেলে ফের হারালে, প্রয়োজনে ডুবে যাও |
Transliteration in English
gabhire jao, aro gabhire jao | ei bujhi tal pele, pher harale, prayojne dube jao | janla jure manusher kan, galir bhaje bhramrer pran | ganikar gham lege thake tar danay | ar ondhkare chataphtiye mukh pheranor day, tar ure asa dhusar chokhe sigareter chai | tai gabhire jao, aro gabhire jao | gabhire jao, aro gabhire jao | ei bujhi tal pele pher harale, prayojne dube jao | nadir buke, gharer khoje, kateni din khub sahje | bahu bachar mekhechi rupor bali | sei rupor lobhe bari phera jabe rasatal | ar bheja sharir chora srote kamre dhare jal | tai gabhire jao, aro gabhire jao | gabhire jao, aro gabhire jao | ei bujhi tal pele pher harale, prayojne dube jao |
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“গভীরে যাও” গানটি কে গেয়েছেন?
“গভীরে যাও” গানটির শিল্পী: রুপঙ্কর বাগচী। রুপঙ্কর বাগচী এর আরও বাংলা গানের কথা দেখুন।
“গভীরে যাও” গানটি কোন অ্যালবামের?
এই গানটি বাইশে শ্রাবণ অ্যালবামে প্রকাশিত হয়েছিল। প্রকাশের বছর: 2011।
“গভীরে যাও” কোন বিভাগের গান?
এই গানটি ছায়াছবি বিভাগের অন্তর্গত। ছায়াছবি বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“গভীরে যাও” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।