মনে কী দ্বিধা রেখে গেলে চলে
দেখা হয়েছে: 319
Bangla Lyrics
মনে কী দ্বিধা রেখে গেলে চলে
সে দিন ভরা সাঁঝে,
যেতে যেতে দুয়ার হতে
কী ভেবে ফিরালে মুখখানি–
কী কথা ছিল যে মনে ॥
তুমি সে কি হেসে গেলে আঁখিকোণে–
আমি বসে বসে ভাবি নিয়ে কম্পিত হৃদয়খানি,
তুমি আছ দূর ভুবনে ॥
আকাশে উড়িছে বকপাঁতি,
বেদনা আমার তারি সাথি ।
বারেক তোমায় শুধাবারে চাই
বিদায়কালে কী বল নাই,
সে কি রয়ে গেল গো
সিক্ত যূথীর গন্ধবেদনে ॥
Transliteration in English
mane ki dbidha rekhe gele chale se din bhara sajhe, jete jete duyar hate ki bhebe phirale mukhkhani– ki katha chil je mane ॥ tumi se ki hese gele akhikone– ami base base bhabi niye kampit hridaykhani, tumi ach dur bhubne ॥ akashe uriche bakpati, bedna amar tari sathi । barek tomay shudhabare chai bidaykale ki bal nai, se ki raye gel go sikt juthir gandhbedne ॥
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“মনে কী দ্বিধা রেখে গেলে চলে” গানটি কে গেয়েছেন?
“মনে কী দ্বিধা রেখে গেলে চলে” গানটির শিল্পী: রুপঙ্কর বাগচী। রুপঙ্কর বাগচী এর আরও বাংলা গানের কথা দেখুন।
“মনে কী দ্বিধা রেখে গেলে চলে” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর; সুরকার কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর।
“মনে কী দ্বিধা রেখে গেলে চলে” কোন বিভাগের গান?
এই গানটি রবীন্দ্র সংগীত বিভাগের অন্তর্গত। রবীন্দ্র সংগীত বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“মনে কী দ্বিধা রেখে গেলে চলে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।