গুলবাগিচার বুলবুলি আমি রঙিন প্রেমের গাই গজল

দেখা হয়েছে: 883

Bangla Lyrics

গুলবাগিচার বুলবুলি আমি রঙিন প্রেমের গাই গজল।
অনুরাগের লাল শারাব মোর চোখে ঝলে ঝলমল (হায়)।।

আমার গানের মদির ছোঁয়ায় গোলাচ কুঁড়ির ঘুম টুটে যায়
সে গান শুনে প্রেম দীওয়ানা কবির আঁখি ছলছল (হায়)।।

লাল শিরাজীর গেলাস হতে তন্বী সাকী পড়ে ঢুলে
আমার গানের মিঠা পানির লহর বহে নহর কূলে।

ফুটে উঠে আনারকলি নাচে ভ্রমর রঙ পাগল (হায়)
সে সুর শুনে দিশেহারা ঝিমায় গগন ঝিমায় তারা
চন্দ্র জাগে তন্দ্রাহারা বনের পাতায় শিশির জল।।

Transliteration in English

gulbagichar bulbuli ami rangin premer gai gajal।
onurager lal sharab mor  chokhe jhale jhalamal (hay)।।
amar ganer madir choay golach kurir ghum tute jay
se gan shune prem dioana kabir akhi chalachal (hay)।।
lal shirajir gelas hate tanbi saki pare dhule
amar ganer mitha panir lahar bahe nahar kule।
phute uthe anarakli nache bhramar rang pagal (hay)
se sur shune dishehara jhimay gagan jhimay tara
chandr jage tandrahara baner patay shishir jal।।