চরণধূলি ছাড়া চাইনা কিছু আমি
দেখা হয়েছে: 1.4K
Bangla Lyrics
চরণধূলি ছাড়া
চাইনা কিছু আমি
থেকো মোর হৃদয়েতে
প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি।।
যেদিকে তাকাই দেখি
তোমার করুণা রাশি
স্বপনে শুনি শুধু
তোমার গহন বাঁশি
শ্যাম ঘনশ্যাম
ও শ্যাম ঘনশ্যাম
সকল কাজের মাঝে
তোমাকে যে নমি:
থেকো মোর হৃদয়েতে
প্রভু সদা তুমি
করুণা সাগর তুমি
ওগো করুনাময়
তোমার কৃপা শুধু
চাই যে কৃপাময়
শ্যাম ঘনশ্যাম
ওগো শ্যাম,ঘনশ্যাম
অগতির গতি
তুমি অন্তর্যামী
থেকো মোর হৃদয়েতে
প্রভু সদা তুমি।।
Transliteration in English
charandhuli chara chaina kichu ami theko mor hridyete prabhu sada tumi, prabhu sada tumi।। jedike takai dekhi tomar karuna rashi sbapne shuni shudhu tomar gahan bashi shjam ghanshjam o shjam ghanshjam sakal kajer majhe tomake je nami: theko mor hridyete prabhu sada tumi karuna sagar tumi ogo karunamay tomar kripa shudhu chai je kripamay shjam ghanshjam ogo shjam,ghanshjam ogtir gati tumi ontrjami theko mor hridyete prabhu sada tumi।।