চলে গেলে
দেখা হয়েছে: 2.4K
Bangla Lyrics
চলে গেলে বলে তোমার স্মৃতিকে আমি
সাদা কাফন দিয়ে পারিনি তো চিরনিদ্রায় শোয়াতে
তবু মনের অজান্তে কতশত গানের ভীড়ে
ঘুরে ফিরে গাই, মনে পড়ে যায় শুধু তোমাকে
আমি মনে পড়ার গান ভেবেছি গাইব না
ভুলে যাব তোমায় আমি এমনিতে
তুমি সুখে আছ অনেক ভালো আছ জেনে
কেটে যায় দিন আজ ভ্রান্ত পথে
তবু মনের সমাধিতে কতশত কথার ভীড়ে
না বলা অনেক কথা লুকিয়ে রেখেছি সঙ্গোপনে
তুমি চলে গেলে
চলে গেলে বলে বুকের ভেতরে আমার
কঠিন পাথর চাপা, পারিনি তা শত চেষ্টায় সরাতে
আমি আঁধার সীমান্তে বাঁধা পড়ে আছি
পারিনি তো হায় ফিরে যেতে দূর কোনো আড়ালে
তুমি চলে যাবার পর বুঝেছি আমারই ভুল
বড় দেরি হয়ে গেল এরই মাঝে
আজ শান্ত নদী এসে অনেক স্রোতের পরে
খুঁজে পাইনি কোনো সঙ্গিনী কে
তবু ভোরের কুয়াশাতে অনেক আঁধার ছিল
সে আঁধার দ্বীপে আমায় হারিয়ে জানি না কোন আলোকে
তুমি চলে গেলে
আমি আতর গোলাপ আর বকুল মেখেও তোমায়
পারিনি তো হৃদয় হতে তাড়াতে
তবু আশার আলো হঠাত জ্বলে ওঠে বুকে
ডুবে মন কোনো স্বপ্নলোকে
তুমি পথের সাথী হবে, কথা দিয়েছিলে
সে কথা ভুলে গিয়ে পুড়িয়ে আমাকে কোন অনলে
তুমি চলে গেলে
Transliteration in English
chale gele bale tomar smritike ami sada kaphan diye parini to chirnidray shoate tabu maner ojante katashat ganer bhire ghure phire gai, mane pare jay shudhu tomake ami mane parar gan bhebechi gaib na bhule jab tomay ami emnite tumi sukhe ach onek bhalo ach jene kete jay din aj bhrant pathe tabu maner samadhite katashat kathar bhire na bala onek katha lukiye rekhechi sanggopne tumi chale gele chale gele bale buker bhetre amar kathin pathar chapa, parini ta shat cheshtay sarate ami adhar simante badha pare achi parini to hay phire jete dur kono arale tumi chale jabar par bujhechi amarai bhul bar deri haye gel erai majhe aj shant nadi ese onek sroter pare khuje paini kono sanggini ke tabu bhorer kuyashate onek adhar chil se adhar dbipe amay hariye jani na kon aloke tumi chale gele ami atar golap ar bakul mekheo tomay parini to hriday hate tarate tabu ashar alo hathat jbale othe buke dube man kono sbapnloke tumi pather sathi habe, katha diyechile se katha bhule giye puriye amake kon onle tumi chale gele