জেগে থেকো সারারাত
দেখা হয়েছে: 613
Bangla Lyrics
জেগে থেকো সারা রাত জানালায় দাড়িয়ে একা
খুলে রেখো দুটি চোঁখ পাবে তুমি আমার দেখা।
আমি যে দেবো ডাক চুপিসারে নীরব আঁধারে
নিয়ে যাবো তোমাকে রাতের অভিসারে, দূরে।
ধীরে ধীরে ফেলো পা ধরা পড়ে যেওনা
বাতি জ্বেলে তুমি এসো না জেগে যাবে বাবা মা।
লুকিয়ে এসো তুমি অভিসারি রাতের আঁধারে
নিয়ে যাবো তোমাকে রাতের অভিসারে, দূরে।
ঝড়ো হাওয়া হয়ে আজ হারাবো দূর সীমানায়
মাঝরাতে যাবো চলে আধার কোন মোহনায়।
দিপালী জ্বালিয়ে আজ ভেসে যাবো প্রেমের শিহরণে
নিয়ে যাবো তোমাকে রাতের অভিসারে, দূরে।
ঘুমহারা চোখে দেবো একরাশ আদর মেখে।
কোমল ছোঁয়ায় ওঁই হৃদয়ে দেবো আমার ছবি একে।
হৃদয়ে রেখো বিশ্বাসটুকু যতনে সঙ্গোপনে।
নিয়ে যাবো তোমাকে রাতের অভিসারে, দূরে।
Transliteration in English
jege theko sara rat janalay dariye eka khule rekho duti chokh pabe tumi amar dekha। ami je debo dak chupisare nirab adhare niye jabo tomake rater obhisare, dure। dhire dhire phelo pa dhara pare jeona bati jbele tumi eso na jege jabe baba ma। lukiye eso tumi obhisari rater adhare niye jabo tomake rater obhisare, dure। jharo haoa haye aj harabo dur simanay majhrate jabo chale adhar kon mohnay। dipali jbaliye aj bhese jabo premer shiharne niye jabo tomake rater obhisare, dure। ghumhara chokhe debo ekrash adar mekhe। komal choay oi hridye debo amar chabi eke। hridye rekho bishbastuku jatne sanggopne। niye jabo tomake rater obhisare, dure।