বাবা
দেখা হয়েছে: 18
Bangla Lyrics
আমার বাবার কথা বড়ই মনে পড়ে
ছবির দিকে তাকিয়ে এখন দুচোখ জলে ভরে।।
আদর করে দুহাত ধরে মেলায় আমায় নিত
এক পয়সার পাতার বাঁশি বাবা কিনে দিত
কিনত নাটাই কিনত ঘুড়ি
বোনের জন্য আলতা চুড়ি
মায়ের জন্য ডুরে শাড়ি-কিনে ফিরতো ঘরে।।
মাঝে মাঝে বকতো বাবা পড়া ফাকি দিলে
ধারাপাতের নামতাগুলো খেতে হতো গিলে
সাংগ হত দিনের খেলা, উঠত তারা সন্ধা বেলা
বাবা এদের নাম শেখাতো-কতই যতন করে।।
এখন আমি নিজেই বাবা পাক ধরেছে চুলে
পেছন দিকে তাকিয়ে ভাবি স্মৃতির দোয়ার খোলে
আজও আমায় বাবাই ডাকে প্রতি কাজে জড়িয়ে থাকে
ওপাড় হতে বলছে যেন ভাল থাকিস ওরে।।
Transliteration in English
amar babar katha barai mane pare chabir dike takiye ekhan duchokh jale bhare।। adar kare duhat dhare melay amay nit ek paysar patar bashi baba kine dit kinat natai kinat ghuri boner janj alta churi mayer janj dure shari-kine phirto ghare।। majhe majhe bakto baba para phaki dile dharapater namtagulo khete hato gile sangg hat diner khela, uthat tara sandha bela baba eder nam shekhato-katai jatan kare।। ekhan ami nijei baba pak dhareche chule pechan dike takiye bhabi smritir doar khole ajao amay babai dake prati kaje jariye thake opar hate balche jen bhal thakis ore।।