চোখের আড়াল হইলে পরে

দেখা হয়েছে: 362

Bangla Lyrics

চোখের আড়াল হইলে পরে
যেই পিড়িতির ধরে ক্ষয়
এই পিড়িতি সেই পিড়িতি নয়।।

দেখা দেয় না কথা কয় না
খোজ খবর ঠিকই লয়
এই পিড়িতি সেই পিড়িতি কয়।।

পন্ডিত মরে ত্বত্ত নিয়া।
মুর্খ মরে তর্ক নিয়া
জ্ঞানি গুণী চিন্তায় মরে
তবে বাঁচে কে
আরে সেই তো বাঁচে হাই সেই তো বাঁচে
অন্তরে যার তার পিড়িতের বসত রয়
এই পিড়িতি সেই পিড়িতি কয়।।

শিশু খোজে আদর যতন। (হায়রে)
প্রেমিক খোজে প্রেমিকার মন
ধনী খোজে সাত রাজার ধন
তবে পাইলো কে
আরে সেই তো পাইলো। (হাই)
মন দিয়া মনকে যে করলো জয়
এই পিড়িতি সেই পিড়িতি কয়।।

Transliteration in English

chokher aral haile pare
jei piritir dhare kshay
ei piriti sei piriti nay।।
dekha dey na katha kay na
khoj khabar thikai lay
ei piriti sei piriti kay।।
pandit mare tbatt niya।
murkh mare tark niya
gyani guni chintay mare
tabe bache ke
are sei to bache hai sei to bache
ontre jar tar piriter basat ray
ei piriti sei piriti kay।।
shishu khoje adar jatan। (hayre)
premik khoje premikar man
dhani khoje sat rajar dhan
tabe pailo ke
are sei to pailo। (hai)
man diya manke je karlo jay
ei piriti sei piriti kay।।