জয় বাংলা বাংলার জয়

দেখা হয়েছে: 3.3K

Bangla Lyrics

জয় বাংলা বাংলার জয়
জয় বাংলা বাংলার জয়
হবে হবে হবে হবে নিশ্চয়
কোটি প্রাণ এক সাথে জেগেছে অন্ধ রাতে
নতুন সূর্য ওঠার এই তো সময়
জয় বাংলা বাংলার জয়
জয় বাংলা বাংলার জয়

বাংলার প্রতি ঘর ভরে দিতে চাই মোরা অন্নে
আমাদের রক্ত টগবগ দুলছে মুক্তির দীপ্ত তারুণ্যে
নেই ভয়
হয় হোক রক্তের প্রচ্ছদপট
তবু করি না করি না করি না ভয়
জয় বাংলা বাংলার জয়
জয় বাংলা বাংলার জয়

অশথের ছায়ে যেন রাখালের বাঁশরি হয়ে গেছে একেবারে স্তব্ধ
চারিদিকে শুনি আজ নিদারুণ হাহাকার আর ওই কান্নার শব্দ

শাসনের নামে চলে শোষণের সুকঠিন যন্ত্র
বজ্রের হুংকারে শৃঙ্খল ভাঙতে সংগ্রামী জনতা অতন্দ্র
আর নয়
তিলে তিলে বাঙালির এই পরাজয়
আমি করি না করি না করি না ভয়
জয় বাংলা বাংলার জয়
জয় বাংলা বাংলার জয়

ভুখা আর বেকারের মিছিলটা যেন ওই দিন দিন শুধু বেড়ে যাচ্ছে
রোদে পুড়ে জলে ভিজে অসহায় হয়ে আজ ফুটপাতে তারা ঠাঁই পাচ্ছে

বার বার ঘুঘু এসে খেয়ে যেতে দেবো নাকো আর ধান
বাংলার দুশমন তোষামোদী-চাটুকার সাবধান সাবধান সাবধান
এই দিন
সৃষ্টির উল্লাসে হবে রঙিন
আর মানি না মানি না কোনও সংশয়
জয় বাংলা বাংলার জয়
জয় বাংলা বাংলার জয়

মায়েদের বুকে আজ শিশুদের দুধ নেই
অনাহারে তাই শিশু কাঁদছে
গরীবের পেটে আজ ভাত নেই ভাত নেই
দ্বারে দ্বারে তাই ছুটে যাচ্ছে।

মা-বোনেরা পরণে কাপড়ের লেশ নেই
লজ্জায় কেঁদে কেঁদে ফিরছে
ওষুধের অভাবে প্রতিটি ঘরে ঘরে,
রোগে শোকে ধুকে ধুকে মরছে
অন্ন চাই, বস্ত্র চাই, বাঁচার মত বাঁচতে চাই
অত্যাচারী শোষকদের আজ
মুক্তি নাই, মুক্তি নাই , মুক্তি নাই।

Transliteration in English

jay bangla banglar jay
jay bangla banglar jay
habe habe habe habe nishchay
koti pran ek sathe jegeche ondh rate
natun surj othar ei to samay
jay bangla banglar jay
jay bangla banglar jay
banglar prati ghar bhare dite chai mora onne
amader rakt tagabag dulche muktir dipt tarunje
nei bhay
hay hok rakter prachchadapat
tabu kari na kari na kari na bhay
jay bangla banglar jay
jay bangla banglar jay
oshther chaye jen rakhaler bashri haye geche ekebare stabdh
charidike shuni aj nidarun hahakar ar oi kannar shabd
shasner name chale shoshner sukthin jantr
bajrer hungkare shringkhal bhangte sanggrami janta otandr
ar nay
tile tile bangalir ei parajay
ami kari na kari na kari na bhay
jay bangla banglar jay
jay bangla banglar jay
bhukha ar bekarer michilta jen oi din din shudhu bere jachche
rode pure jale bhije oshay haye aj phutpate tara thai pachche
bar bar ghughu ese kheye jete debo nako ar dhan
banglar dushaman toshamodi-chatukar sabdhan sabdhan sabdhan
ei din
srishtir ullase habe rangin
ar mani na mani na konao sangshay
jay bangla banglar jay
jay bangla banglar jay
mayeder buke aj shishuder dudh nei
onahare tai shishu kadche
gariber pete aj bhat nei bhat nei
dbare dbare tai chute jachche।
ma-bonera parne kaprer lesh nei
lajjay kede kede phirche
oshudher obhabe pratiti ghare ghare,
roge shoke dhuke dhuke marche
onn chai, bastr chai, bachar mat bachte chai
otjachari shoshakder aj
mukti nai, mukti nai , mukti nai।