ঝিঙা ফুল হলুদ মেখে আহা মরি মরি
দেখা হয়েছে: 348
Bangla Lyrics
ঝিঙা ফুল হলুদ মেখে আহা মরি মরি!
এসেছে আমার দেশে ভিনদেশী পরী।
অকূলে ভাসালামরে ভালবাসার তরী,
লিয়েছে আমার মন না দেখা সুন্দরী।
সে আকুলের কাঁটা বধু ছাড়ালে না ছাড়ে,
চোখের আড়ে গেলে বধু ভালবাসা বাড়ে,
মেঘের মাদলে নাচে মনের ময়ূরী।।
নদী চরে চোরাবালি ডুবে গেল পা
কলঙ্কেতে কালো মুখ কোথা যাবি যাঃ
কালোয়-ভালোয় মিলে মিশে প্রেমের মাধুরী।।
Transliteration in English
jhinga phul halud mekhe aha mari mari! eseche amar deshe bhindeshi pari। okule bhasalamre bhalbasar tari, liyeche amar man na dekha sundri। se akuler kata badhu charale na chare, chokher are gele badhu bhalbasa bare, megher madle nache maner mayuri।। nadi chare chorabali dube gel pa kalngkete kalo mukh kotha jabi jah kaloy-bhaloy mile mishe premer madhuri।।