কৃষ্ণ প্রেমে পোড়া দেহ কি দিয়ে জুড়াই বলো সখি?

দেখা হয়েছে: 4K

শিল্পী: অভিজিৎ বসুবিভাগ: লালন

Bangla Lyrics

কৃষ্ণ প্রেমে পোড়া দেহ কি দিয়ে জুড়াই বলো সখি?
কে বুঝবে অন্তরের ব্যথা কে মোছাবে আঁখি?

যে দেশেতে আছে আমার বন্ধু চাঁদ কালা,
সে দেশেতে যাব নিয়ে ফুলের মালা।
নগর গাঁয়ে ঘুরবো আমি যোগিনী বেশ ধরি।

তোমরা যদি দেখে থাকো খবর দিও তারে,
নইলে আমি প্রাণ ত্যাজিব যমুনারই নীরে,
কালা আমায় করে গেল অসহায় একাকী।

কালাচাঁদকে হারাইয়ে হইলাম যোগিনী,
কত দিবা নিশি গেল কেমনে জুড়াই প্রাণী?
লালন বলে, যুগল চরণ আমার ভাগ্যে হবে কি?

Transliteration in English

krishn preme pora deh ki diye jurai balo sakhi?
ke bujhbe ontrer bjatha ke mochabe akhi?
je deshete ache amar bandhu chad kala,
se deshete jab niye phuler mala।
nagar gaye ghurbo ami jogini besh dhari।
tomra jadi dekhe thako khabar dio tare,
naile ami pran tjajib jamunarai nire,
kala amay kare gel oshay ekaki।
kalachadke haraiye hailam jogini,
kat diba nishi gel kemne jurai prani?
lalan bale, jugal charan amar bhagje habe ki?