ঠিক যেখানে চলতে গেলে
দেখা হয়েছে: 645
Bangla Lyrics
ঠিক যেখানে চলতে গেলে ঘাসে ডুবে পা
শিরীষ বটের শাখায় শাখায় পাখির জটলা
বৃষ্টি রোদে ধোয়া আকাশ মাটির সবুজ গা
আহা সেইটি আমার গা, আহা সেইটি আমার গাঁ।
সূর্যি ও চাঁদ প্রথম আলোয় দেখে যে তার মুখ
সেই খুশি হয় শ্রাবণে জুঁই ফাগুনে কিংসুক।
হিমছড়ি ঐ নদী শান্ত নিরবধি।
তার বুকেতে ভেসে চলে ছইহাতা ঐ না।।
আহা সেইটি আমার গা, আহা সেইটি আমার গাঁ।
আহা রূপশালী ঐ ধান আরে মিঠে পাতার পান।
উদাস বাউল গান
আর সহজ সরল মানুষেরাই আমার গাঁয়ের প্রাণ
আমার গাঁয়ের প্রাণ
শহর জীবন থাক পিছে থাক এসো কিছুক্ষণ
পল্লী মায়ের কুটির ঘরে রইলো নিমন্ত্রণ
দেবো প্রীতি সুধা মিটবে মনের ক্ষুধা।
ক্লান্তি তোমার শান্তি সুখের পাবে ঠিকানা
আহা সেইটি আমার গা, আহা সেইটি আমার গাঁ।
Transliteration in English
thik jekhane chalte gele ghase dube pa shirish bater shakhay shakhay pakhir jatla brishti rode dhoa akash matir sabuj ga aha seiti amar ga, aha seiti amar ga। surji o chad pratham aloy dekhe je tar mukh sei khushi hay shrabne jui phagune kingsuk। himachri oi nadi shant nirabdhi। tar bukete bhese chale chaihata oi na।। aha seiti amar ga, aha seiti amar ga। aha rupshali oi dhan are mithe patar pan। udas baul gan ar sahaj saral manusherai amar gayer pran amar gayer pran shahar jiban thak piche thak eso kichukshan palli mayer kutir ghare railo nimantran debo priti sudha mitbe maner kshudha। klanti tomar shanti sukher pabe thikana aha seiti amar ga, aha seiti amar ga।