তিমির-অবগুণ্ঠনে বদন তব

দেখা হয়েছে: 40

Bangla Lyrics

তিমির-অবগুণ্ঠনে বদন তব ঢাকি

কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকী॥

আজি সঘন শর্বরী, মেঘমগন তারা,

নদীর জলে ঝর্ঝরি ঝরিছে জলধারা,

তমালবন মর্মরি পবন চলে হাঁকি॥

যে কথা মম অন্তরে আনিছ তুমি টানি

জানি না কোন্‌ মন্তরে তাহারে দিব বাণী।

রয়েছি বাঁধা বন্ধনে, ছিঁড়িব, যাব বাটে–

যেন এ বৃথা ক্রন্দনে এ নিশি নাহি কাটে।

কঠিন বাধা-লঙ্ঘনে দিব না আমি ফাঁকি॥

Transliteration in English

timir-obgunthne badan tab dhaki
ke tumi mam onggne darale ekaki॥
aji saghan sharbri, meghamagan tara,
nadir jale jharjhri jhariche jaldhara,
tamalaban marmri paban chale haki॥
je katha mam ontre anich tumi tani
jani na kon mantre tahare dib bani।
rayechi badha bandhne, chirib, jab bate–
jen e britha krandne e nishi nahi kate।
kathin badha-langghne dib na ami phaki॥