তুমি বেশ বদলে গেছো
দেখা হয়েছে: 1.1K
Bangla Lyrics
তুমি বেশ বদলে গেছো
পুরনো সৈকতে আর পানশি ভেড়াও না।
জানি না কোন সাগরের ঝিনুক থেকে একটিবারও পলক ফেরাও না
যে ঘাটে নোঙর ফেলে নিজের হাতে
দুচোখে স্বপ্ন নিয়ে দিন কাটাতে।
সে ঘাটের রংমহলায় খিল দিয়ে আজ
পোষ মানানো পাখির ডাকেও একটু তাকাও না।।
বিকেলের সোনা যেমন ঝিলের জলে
প্রণয়ের রং ছড়িয়ে ছন্দ তোলে।
তেমনি চাওয়ার ছিলো তোমার কাছে
সাগর তলের তেমন কোনো পান্না হীরেও না।।
Transliteration in English
tumi besh badle gecho purno soikte ar panshi bherao na। jani na kon sagrer jhinuk theke ektibarao palak pherao na je ghate nongar phele nijer hate duchokhe sbapn niye din katate। se ghater rangmahlay khil diye aj posh manano pakhir dakeo ektu takao na।। bikeler sona jeman jhiler jale pranyer rang chariye chand tole। temni chaoar chilo tomar kache sagar taler teman kono panna hireo na।।