তুমি সুন্দর যদি নাহি হও

দেখা হয়েছে: 972

শিল্পী: তালাত মাহমুদসুরকার: ভি বালসারাগীতিকার: শ্যামল গুপ্তবছর: 1959বিভাগ: আধুনিক

Bangla Lyrics

তুমি সুন্দর যদি নাহি হও
তাই বল কি বা যায় আসে
প্রিয়ার কি রূপ সেই জানে, সেই জানে
ওগো যে কখনো ভালোবাসে।।

শত মনোহার হলে তবু হায়
নীরব বীনারে কেবা দেখে যায়
কাঁদে যদি সুর সমবেদনায়।
আঁখি তবে জলে ভাসে।।

জানিতে চাহিনা তুমি কি যে
শুধু তোমার তুমিরে জানি।
আমার নয়নে প্রতিমা হয়েছো
তাই তুমি ওগো রানী।

কেন তবু বেজে মোহ ভাব হায়
জান না তোমারই করুণা কনায়
কাঙ্গাল হৃদয় ভরে গেছে মোর।
যেদিন দাঁড়ালে পাশে।।

Transliteration in English

tumi sundar jadi nahi hao
tai bal ki ba jay ase
priyar ki rup sei jane, sei jane
ogo je kakhno bhalobase।।
shat manohar hale tabu hay
nirab binare keba dekhe jay
kade jadi sur sambednay।
akhi tabe jale bhase।।
janite chahina tumi ki je
shudhu tomar tumire jani।
amar nayne pratima hayecho
tai tumi ogo rani।
ken tabu beje moh bhab hay
jan na tomarai karuna kanay
kanggal hriday bhare geche mor।
jedin darale pashe।।