এই রিমঝিম ঝিম বরষা

দেখা হয়েছে: 854

শিল্পী: তালাত মাহমুদবছর: 1958বিভাগ: আধুনিক

Bangla Lyrics

এই রিমঝিম ঝিম বরষা
হাওয়া হিম হিম বরষা
তুমি এলে আজ মনে সহসা
পথ চলিতে যে তাই ভরসা

চেয়েছে তোমার কত সাথে যে
হাতখানি রাখি ঐ হাতে যে
মনে এলে ওগো মন হরষা
পথ চলিতে যে তাই ভরসা

হৃদয় আমার আজ বলে তাই
চোখের দেখাতে যদি নাই পাই
বাঁশি শুনেছে যে মন মনষা
পথ চলিতে যে তাই ভরসা

ঝরো ঝরো বরষার ধারাতে
স্বপ্ন যদি গো হয় হারাতে
হৃদয়ের ভরা ক্ষেত সরসা
পথ চলিতে যে তাই ভরসা

Transliteration in English

ei rimjhim jhim barsha
haoa him him barsha
tumi ele aj mane sahsa
path chalite je tai bharsa
cheyeche tomar kat sathe je
hatkhani rakhi oi hate je
mane ele ogo man harsha
path chalite je tai bharsa
hriday amar aj bale tai
chokher dekhate jadi nai pai
bashi shuneche je man mansha
path chalite je tai bharsa
jharo jharo barshar dharate
sbapn jadi go hay harate
hridyer bhara kshet sarsa
path chalite je tai bharsa