তুমি | Tumi | – সুনীল গঙ্গোপাধ্যায়

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

তুমি 

– সুনীল গঙ্গোপাধ্যায়

আমার যৌবনে তুমি স্পর্ধা এনে দিলে

তোমার দু’চোখে তবু ভীরুতার হিম।

রাত্রিময় আকাশে মিলনান্ত নীলে

ছোট এই পৃথিবীকে করেছো অসীম।

বেদনা-মাধুর্যে গড়া তোমার শরীর

অনুভবে মনে হয় এখনও চিনি না

তুমিই প্রতীক বুঝি এই পৃথিবীর

আবার কখনো ভাবি অপার্থিবা কিনা।

সারারাত পৃথিবীতে সূর্যের মতন

দুপুর-দগ্ধ পায়ে করি পরিক্রমা,

তারপর সায়াহ্নের মতো বিস্মরণ-

জীবনকে, স্থির জানি, তুমি দেবে ক্ষমা

তোমার শরীরে তুমি গেঁথে রাখো গান

রাত্রিকে করেছো তাই ঝঙ্কারমুখর

তোমার ও সান্নিধ্যের অপরূপ ঘ্রাণ

অজান্তে জীবনে রাখো জয়ের সাক্ষর।

যা কিছু বলেছি আমি মধুর অস্ফুটে

অস্থির অবগাহনে তোমারি আলোকে

দিয়েছো উত্তর তার নব-পত্রপুটে

বুদ্ধের মূর্তির মতো শান্ত দুই চোখে।।

তুমি | Tumi | – সুনীল গঙ্গোপাধ্যায়

Transliteration in English

tumi 

– sunil ganggopadhjay

amar joubne tumi spardha ene dile

tomar du’chokhe tabu bhirutar him।

ratrimay akashe milnant nile

chot ei prithibike karecho osim।

bedna-madhurje gara tomar sharir

onubhbe mane hay ekhanao chini na

tumii pratik bujhi ei prithibir

abar kakhno bhabi oparthiba kina।

sararat prithibite surjer matan

dupur-dagdh paye kari parikrma,

tarapar sayahner mato bismaran-

jibanke, sthir jani, tumi debe kshama

tomar sharire tumi gethe rakho gan

ratrike karecho tai jhangkarmukhar

tomar o sannidhjer oprup ghran

ojante jibne rakho jayer sakshar।

ja kichu balechi ami madhur osphute

osthir obgahne tomari aloke

diyecho uttar tar nab-patrpute

buddher murtir mato shant dui chokhe।।