তোমরা কইও গো বুঝাইয়া
দেখা হয়েছে: 206
Bangla Lyrics
তোমরা কইও গো বুঝাইয়া
প্রাণ বন্ধু মোর আসবে কী গো
আমি যদি যাই মরিয়া !
জৈষ্ঠ গেলো আষাঢ় গেলো শ্রাবণ ফুরাইলো
কারে দিবো সোনার যৌবন
না আসলে ফিরিয়া
হায়গো-প্রাণ বন্ধু মোর আসবে কী গো
আমি যদি যাই মরিয়া !
তুমরা তো বুঝাও গো সখি
মনে তো বুঝে না
দেইখা আইলাম বন্ধুর বাসর
ফুলে ফুলে ভরা
হায়গো-প্রাণ বন্ধু মোর আসবে কী গো
আমি যদি যাই মরিয়া !
কালো রুপের জ্বালা সখি
বুঝিবে কেমনে ।।
যে দেইখাছে সে মইরাছে
জানে আমার মনে
হায়গো-………
প্রাণ বন্ধু মোর আসবে কী গো
আমি যদি যাই মরিয়া !
তুমরা যদি দেখতে সখি
আমারই নয়নে ।।
কুলো মান ছাড়িয়া যাইত
পাগলিনী হইয়া
তোমরা কইও গো বুঝাইয়া
প্রাণ বন্ধু মোর আসবে কী গো
আমি যদি যাই মরিয়া !
সুত্রঃ-ক্ষুদে গানরাজ প্রতিযোগিতায় প্রথম শোনা গান, আসল শিল্পীর নাম জানিনা।
Transliteration in English
tomra kaio go bujhaiya pran bandhu mor asbe ki go ami jadi jai mariya ! joishth gelo asharh gelo shraban phurailo kare dibo sonar jouban na asle phiriya haygo-pran bandhu mor asbe ki go ami jadi jai mariya ! tumra to bujhao go sakhi mane to bujhe na deikha ailam bandhur basar phule phule bhara haygo-pran bandhu mor asbe ki go ami jadi jai mariya ! kalo ruper jbala sakhi bujhibe kemne ।। je deikhache se mairache jane amar mane haygo-……… pran bandhu mor asbe ki go ami jadi jai mariya ! tumra jadi dekhte sakhi amarai nayne ।। kulo man chariya jait paglini haiya tomra kaio go bujhaiya pran bandhu mor asbe ki go ami jadi jai mariya ! sutrah-kshude ganraj pratijogitay pratham shona gan, asal shilpir nam janina।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“তোমরা কইও গো বুঝাইয়া” গানটি কে গেয়েছেন?
“তোমরা কইও গো বুঝাইয়া” গানটির শিল্পী: টিপু সুলতান। টিপু সুলতান এর আরও বাংলা গানের কথা দেখুন।
“তোমরা কইও গো বুঝাইয়া” গানটি কোন অ্যালবামের?
এই গানটি ক্ষুদে গানরাজ অ্যালবামে প্রকাশিত হয়েছিল।
“তোমরা কইও গো বুঝাইয়া” কোন বিভাগের গান?
এই গানটি বিবিধ বিভাগের অন্তর্গত। বিবিধ বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“তোমরা কইও গো বুঝাইয়া” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।