আমরা – মলয় বাতাসে ভেসে যাবো
দেখা হয়েছে: 440
Bangla Lyrics
আমরা – মলয় বাতাসে ভেসে যাবো
শুধু কুসুমের মধু করিব পান;
ঘুমোবো কেতকী সুবাস শয়নে
চাঁদের কিরণে করিব স্নান।
কবিতা করিবে আমারে বীজন
প্রেম করিবে স্বপ্নসৃজন,
স্বর্গের পরী হবে সহচরী,
দেবতা করিবে হৃদয়দান।
সন্ধ্যার মেঘে করিব দুকূল, ইন্দ্রধনুরে চন্দ্রহার
তারায় করিব কর্ণের দুল
জড়াবো গায়েতে অন্ধকার।
বাষ্পের সনে আকাশে উঠিব
বৃষ্টির সনে ধরায় লুটিব
সিন্ধুর সনে সাগরে ছুটিব
ঝঞ্ঝার সনে গাহিব গান।
Transliteration in English
amra – malay batase bhese jabo shudhu kusumer madhu karib pan; ghumobo ketki subas shayne chader kirne karib snan। kabita karibe amare bijan prem karibe sbapnsrijan, sbarger pari habe sahachri, debta karibe hridaydan। sandhjar meghe karib dukul, indradhnure chandrhar taray karib karner dul jarabo gayete ondhkar। bashper sane akashe uthib brishtir sane dharay lutib sindhur sane sagre chutib jhanjhar sane gahib gan।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আমরা – মলয় বাতাসে ভেসে যাবো” গানটি কে গেয়েছেন?
“আমরা – মলয় বাতাসে ভেসে যাবো” গানটির শিল্পী: কৃষ্ণা চট্টোপাধ্যায়। কৃষ্ণা চট্টোপাধ্যায় এর আরও বাংলা গানের কথা দেখুন।
“আমরা – মলয় বাতাসে ভেসে যাবো” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার দ্বিজেন্দ্রলাল রায়।
“আমরা – মলয় বাতাসে ভেসে যাবো” কোন বিভাগের গান?
এই গানটি বিবিধ বিভাগের অন্তর্গত। বিবিধ বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আমরা – মলয় বাতাসে ভেসে যাবো” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।