তোমাদের আসরে আজ এই তো প্রথম গাইতে আসা

দেখা হয়েছে: 743

Bangla Lyrics

তোমাদের আসরে আজ এই তো প্রথম গাইতে আসা
বিনিময়ে চাই তোমাদের প্রশংসা আর ভালবাসা

একদিন তানপুরাটার যে তারগুলো নীরব ছিল
কে যেন আজ তারগুলোকে নতুন সুরে জাগিয়ে দিল
প্রাণে যে সুর লাগিয়ে দিল, প্রাণে যে সুর লাগিয়ে দিল
গানই আমার জীবন ওগো, গানই আমার কাঁদা-হাসা

তোমাদের আসরে আজ এই তো প্রথম গাইতে আসা

তোমাদের এ গান শুনে একটু যদি ভাল লাগে
তবে হব ধন্য আমি তোমাদের প্রশংসারই চেয়ে
ওগো কিছুই তো আর নয়কো দামী
এ হৃদয় ভালবাসার গানেরই এক স্বরলিপি—
জীবনেরই বাঁশীতে যে এ গান আমি বাজিয়ে যাবো
সুরে যে মন সাজিয়ে যাবো
এ গান আমার ফুলের কানে, ভ্রমরেরই প্রাণের ভাষা
তোমাদের আসরে আজ এই তো প্রথম গাইতে আসা
বিনিময় চাই তোমাদের প্রশংসা আর ভালবাসা
তোমাদের আসরে আজ এই তো প্রথম গাইতে আসা

Transliteration in English

tomader asre aj ei to pratham gaite asa
binimye chai tomader prashangsa ar bhalbasa
ekdin tanpuratar je targulo nirab chil
ke jen aj targuloke natun sure jagiye dil
prane je sur lagiye dil, prane je sur lagiye dil
ganai amar jiban ogo, ganai amar kada-hasa
tomader asre aj ei to pratham gaite asa
tomader e gan shune ektu jadi bhal lage
tabe hab dhanj ami tomader prashangsarai cheye
ogo kichui to ar nayko dami
e hriday bhalbasar ganerai ek sbarlipi—
jibnerai bashite je e gan ami bajiye jabo
sure je man sajiye jabo
e gan amar phuler kane, bhramrerai praner bhasha
tomader asre aj ei to pratham gaite asa
binimay chai tomader prashangsa ar bhalbasa
tomader asre aj ei to pratham gaite asa