রিনিক ঝিনিক ছন্দে যমুনায় কে যায়
দেখা হয়েছে: 70
Bangla Lyrics
রিনিক ঝিনিক ছন্দে যমুনায় কে যায়
কনক কনক কাঁখে কলস অলস পায় পায় |
রিনি ঝিনি রিনি ঝিনি বাজে কিঙ্কিনী চিনি চিনি
অপরূপ মরি কিবা শ্রীমতীর রূপবিতা
ময়ূরী দোলায় গ্রীবা তারি পানে চায় |
তার নয়নকমল কলি, তারি পায়ে দুটি অলি
অকারণে শুধু চলি, কি যে সুখ পায় |
তার শিথিল করবী হতে গরবী করবী ঝরে
বাঁশরীর তালে তালে নাগরী গাগরী ভরে
নীল শাড়ী নিঙাড়িয়া চলিছে মাধবপ্রিয়া
দুরু দুরু করে হিয়া, হায় একি দায় |
আর জাগে হাসি আঁখি কোণে, অভিসার সুখ মনে
কান পেতে শুধু শোনে, পিককুল গায় |
Transliteration in English
rinik jhinik chande jamunay ke jay kanak kanak kakhe kalas olas pay pay | rini jhini rini jhini baje kingkini chini chini oprup mari kiba shrimtir rupbita mayuri dolay griba tari pane chay | tar nayanakamal kali, tari paye duti oli okarne shudhu chali, ki je sukh pay | tar shithil karbi hate garbi karbi jhare bashrir tale tale nagri gagri bhare nil shari ningariya chaliche madhabpriya duru duru kare hiya, hay eki day | ar jage hasi akhi kone, obhisar sukh mane kan pete shudhu shone, pikkul gay |
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“রিনিক ঝিনিক ছন্দে যমুনায় কে যায়” গানটি কে গেয়েছেন?
“রিনিক ঝিনিক ছন্দে যমুনায় কে যায়” গানটির শিল্পী: লতা মঙ্গেশকর। লতা মঙ্গেশকর এর আরও বাংলা গানের কথা দেখুন।
“রিনিক ঝিনিক ছন্দে যমুনায় কে যায়” গানটি কোন অ্যালবামের?
এই গানটি অসমাপ্ত অ্যালবামে প্রকাশিত হয়েছিল।
“রিনিক ঝিনিক ছন্দে যমুনায় কে যায়” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার; সুরকার নচিকেতা ঘোষ।
“রিনিক ঝিনিক ছন্দে যমুনায় কে যায়” কোন বিভাগের গান?
এই গানটি ছায়াছবি বিভাগের অন্তর্গত। ছায়াছবি বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“রিনিক ঝিনিক ছন্দে যমুনায় কে যায়” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।