তোমারই ঝরনা তলার নির্জনে

দেখা হয়েছে: 267

Bangla Lyrics

তোমারই ঝরনা তলার নির্জনে
মাটির এই কলস আমার ছাপিয়ে গেল কোন্‌ ক্ষণে।

রবি ওই অস্তে নামে শৈলতলে,
বলাকা কোন্‌ গগনে উড়ে চলে–

আমি এই করুণ ধারার কলকলে
নীরবে কান পেতে রই আনমনে
তোমারি ঝরনাতলার নির্জনে।।

দিনে মোর যা প্রয়োজন বেড়াই তারি খোঁজ করে,
মেটে বা নাই মেটে তা ভাবব না আর তার তরে

সারাদিন অনেক ঘুরে দিনের শেষে
এসেছি সকল চাওয়ার বাহির-দেশে

নেব আজ অসীম ধারার তীরে এসে
প্রয়োজন ছাপিয়ে যা দাও সেই ধনে
তোমারই ঝরনাতলার নির্জনে।।

Transliteration in English

tomarai jharna talar nirjne
matir ei kalas amar chapiye gel kon kshane।
rabi oi oste name shoilatle,
balaka kon gagne ure chale–
ami ei karun dharar kalakle
nirbe kan pete rai anamne
tomari jharnatlar nirjne।।
dine mor ja prayojan berai tari khoj kare,
mete ba nai mete ta bhabab na ar tar tare
saradin onek ghure diner sheshe
esechi sakal chaoar bahir-deshe
neb aj osim dharar tire ese
prayojan chapiye ja dao sei dhane
tomarai jharnatlar nirjne।।