তোমারি নাম বলব নানা ছলে
দেখা হয়েছে: 78
Bangla Lyrics
তোমারি নাম বলব নানা ছলে
বলব একা বসে আপন মনের ছায়াতলে।।
বলব বিনা ভাষায়, বলব বিনা আশায়
বলব মুখের হাসি দিয়ে, বলব চোখের জলে।।
বিনা প্রয়োজনের ডাকে ডাকব তোমার নাম
সেই ডাকে মোর শুধু শুধুই পূরবে মনস্কাম।
শিশু যেমন মাকে নামের নেশায় ডাকে,
বলতে পারে এই সুখেতেই মায়ের নাম সে বলে।।
Transliteration in English
tomari nam balab nana chale balab eka base apan maner chayatle।। balab bina bhashay, balab bina ashay balab mukher hasi diye, balab chokher jale।। bina prayojner dake dakab tomar nam sei dake mor shudhu shudhui purbe manskam। shishu jeman make namer neshay dake, balte pare ei sukhetei mayer nam se bale।।